কাউখালী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের যাত্রা শুরু
পিরোজপুরের-কাউখালী বাসষ্ট্যান্ড এলাকায় উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সমন্বয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত চিকিৎসা সেবার প্রয়াস নিয়ে যাত্রা শুরু করেছে কাউখালী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার।
শুক্রবার দুপুরে কাউখালী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. আলতাফ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান, ডা. মাইনুল ইসলাম, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।
