প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাতৃদুগ্ধ, শিশু খাদ্য ও শিশুর বাড়তি খাদ্য ব্যবহারে কর্মশালা

ভান্ডারিয়ায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে জাতীয় পুষ্টি সেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ব্রেস্ট ফিডিং  ফাউন্ডেশনের বাস্তবায়নে মাতৃদুগ্ধ, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য  ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন ২০১৩ ও বিধিমালা -২০১৭ অবহিতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মো. শাহাবুদ্দিন, সংগঠনের প্রজেক্ট অফিসার তাহির ফয়সাল, ফিরোজ আহম্মেদ ও আতিকুল ইসলাম।

কর্মশালায় জনপ্রতিনিধি, ডাক্তার, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঔষধ ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial