প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনায় বখাটে গ্রেফতার

মঠবাড়িয়ায় এক স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় রাসেল হাসান (১৯) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। নির্যাতিত স্কুলছাত্রীর মা খালেদা বেগম অভিযুক্ত রাসেলসহ ৫জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রাসেল উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের মৃত রফিকুল ইসলাম হিলুর ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক স্কুল ছাত্রীকে প্রতিবেশী বখাটে রাসেল দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে স্কুলছাত্রী রাজি না হওয়ায় গত ২৪ এপ্রিল স্কুলছাত্রী সন্ধ্যায় এশার নামাজের জন্য অজু করতে পুকুরে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাসেল অন্যান্য আসামীদের সহযোগিতায় শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে স্কুল ছাত্রীর ডাকচিৎকাওে স্বজনরা এগিয়ে গেলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে সালিশ বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে আসামীরা আর উত্যক্ত করবেনা বলে লিখিত মুছলেকা দেয়। পরবর্তীতে গত ২৭মে বুধবার রাতে বখাটে রাসেল ও তার সহযোগীরা ওই স্কুল ছাত্রীকে নানা বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় স্কুল ছাত্রী ডাকচিৎকার দিলে আসামীরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, রাসেলকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial