নাজিরপুরে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষককের ৬ মাসের কারাদন্ড
জেলার নাজিরপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে আব্দুল মতিন খান (৪৮) নামে এক শিক্ষককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঝুমুর বালা এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মতিন খান উপজেলার মধ্য জয়পুর গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে।
জানা গেছে, দন্ডপ্রাপ্ত আব্দুল মতিন খান উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। রবিবার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে এক পেয়ে তার গায়ে হাত দেয়। এ সময় ওই ছাত্রী বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়ে তার পরিবারকে ঘটনা জানালে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এ সাজা দেয়া হয়।
Please follow and like us:
« পিরোজপুরের হাট-বাজারে তাল শাসের কদর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ইউপি সদস্যের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ »
