প্রধান সূচি

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী অলক কুমার পাল (৩৩) গুরুতর আহত হয়েছেন। তিনি পূজা উদযাপন পরিষদের বেমরতা ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে বেপরোয়া পিটিয়ে অচেতন অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা লুটে নেয়।

এ ঘটনায় বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপদ প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক এডভোকেট মিলন কুমার ব্যানার্জীসহ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অপরাধীদের আটকের দাবী করেছেন।

আহত অলক পালের স্ত্রী চম্পা পাল জানান, ব্যবসায়ীক কাজ শেষে গভীর রাতে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ফতেপুর নামক স্থানে মিজান ফকির ও মিরুলের নেতৃত্বে ৫/৬ জনের একদল চিহ্নিত দুর্বৃত্ত রড ও লাঠি নিয়ে তার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় তিনি রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে বেপরোয়া পিটিয়ে রক্তাক্ত অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। এঘটনায় বাগেরহাটের পুলিশ সুপার ও সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ দেয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ রায় জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। হামলাকারীদের দ্রুত আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial