বাগেরহাট পিসি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে
ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
বাগেরহাট সরকারী পিসি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রফেসর মনোজ কান্তি মন্ডলের অপসারন দাবীতে অধ্যক্ষ অভিজিৎ বসুকে অবরোধ করলে তিনি উপাধাক্ষ্য শেখ মোস্তাহিদুল আলম রবিকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আগামী ২৮ মের মধ্যে তাদের তদন্ত রির্পোট অধ্যক্ষের কাছে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ ছেড়ে পালিয়ে গেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোজ কান্তি মন্ডল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোজ কান্তি মন্ডল ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। ছাত্রীদের ইনকোর্স ও মৌখিক পরিক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে যৌন হয়রানীর পাশাপাশি প্রফেসর মনোজ কান্তি মন্ডল ক্লাসে হযরত মোহম্মদ (সাঃ) ও শ্রীকৃষ্ণের বাণী এই যুগে অচল বলে প্রতিনিয়ত শিক্ষাথীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন। এসব কারণে ক্ষিার্থীরা ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোজ কান্তি মন্ডলের ক্লাশ বর্জন করে বিক্ষোভ শুরু করে।
