ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী বাছাই পর্ব অনুষ্ঠিত
ইন্দুরকানীতে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন উদ্যাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই’র ও পিকেএসএফ এর আয়োজনে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বাছাই পর্বে ইন্দুরকানী কলেজ, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়, এফ.করিম আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পর্বে অংশগ্রহন করে। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুল খায়ের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সাংবাদিক এম. আহসানুল ছগির, এইচ. এম ফারুক হোসাইন, শিক্ষক নাকির আহম্মেদ, নুরুল আমিন, ডাক দিয়ে যাই ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডাক দিয়ে যাইর প্রতিনিধি মানসুরা সাথী। বাছাই পর্বে এ উপজেলা থেকে নির্বাচিত ১০ জন প্রার্থী পরবর্তী পর্বে অংশগ্রহন করবেন।
