বাগেরহাটে মটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
বাগেরহাট-খুলনা মহাসড়কের কররী সিএন্ডবি বাজার এলাকায় দ্রুতগামি মটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান (৭৮) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী গ্রামের মৃত তছির উদ্দিন শেখের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি এক মেয়েসহ ১১ সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শেখ মুজিবুর রহমান সিএন্ডবি বাজারের একটি ফলের দোকান থেকে ফল কিনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনার দিক থেকে আসা বাগেরহাটগামী একটি দ্রুতগতির মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত »
