কচুয়ায় মাদক বিরোধী অভিযানে আটক-৩
বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃত হলো, বাগেরহাট শহরের পিসি কলেজ রোড এলাকার আমিনুল শিকদারের ছেলে মাসুক শিকদার (২০), কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. রশিদ মোল্লার ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (২০), উপজেলার মঘিয়া এলাকার আয়ুব আলী ফকিরের ছেলে জুয়েল ফকির (২০)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা মাদক ব্যবসায়ী, তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে বাস মালিক ও অটোভ্যান চালকদের ধর্মঘট ॥ জন দূর্ভোগ চরমে »
