স্বরূপকাঠিতে কিশোরী ধর্ষিত ॥ যুবক গ্রেফতার
স্বরূপকাঠী উপজেলার বালিহারী গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষনের অভিযোগে মামুন পেয়াদা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই নির্যাতিতা কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ মামুনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ধর্ষক মামুন বালিহারী গ্রামের আ. হাকিমের ছেলে।
রবিবার সকালে গ্রেফতারকৃত মামুনকে পিরোজপুর আদালতে এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।
সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. গাউস মিয়া তালুকদার জানান, বালিহারী গ্রামের ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে মামুন পেয়াদা একাধিকবার ধর্ষন করে। পরে স্থানীয়রা শনিবার বিকেলে মামুন পেয়াদাকে আটক করে তার কাছে নিয়ে আসেন। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে ঘটনার সত্যতা পান এবং ধর্ষককে পুলিশর হাতে তুলে দেন।
Please follow and like us:
« মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে বাস চলাচল বন্ধ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড »
