প্রধান সূচি

পাইকগাছায় পানিই জীবন প্রকল্পের ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা

বেসরকারি প্রতিষ্ঠান ‘ডরপ’ এর পানিই জীবন প্রকল্পের ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রকল্প অফিসে মনিটরিং ক্লাবের সভাপতি অধ্যাপক জি. এম. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আজহার আলী, এডভোকেট এফএমএ রাজ্জাক, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, শিক্ষক আব্দুল ওহাব, সাংবাদিক আলাউদ্দীন রাজা, মহানন্দ অধিকারী মিন্টু, নুরুন্নাহার পারভীন, আবুল কাশেম, ডরপ এর উপজেলা সমন্বয়কারী আবু সায়েম ও আরিফ হোসেন।

সভায় গড়ইখালী, রাড়–লী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেটে ওয়াশ খাতে চেয়ারম্যান যাতে পর্যাপ্ত বরাদ্দ রাখেন সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial