প্রধান সূচি

বাগেরহাটে বিভিন্ন প্রতিষ্ঠানে সেলাই মেশিন বিতরণ

বৃহস্পতিবার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দুঃস্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস হাসনা হেনার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বুদ্বি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম, বীর মুক্তিযোদ্বা আবু বক্কর মল্লিক, আওয়ামী লীগ নেতা নকিব আকবর আজাদ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, এস.এম. সামসুর রহমান। অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, মিসেস মনোয়ারা বেগম, লিটন মোল্লা, লিলা রানী দাস, কামরুন্নাহার পলি, অনাধি কুমার দাস প্রমুখ।

সভাশেষে প্রধান অতিথি দুঃস্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial