প্রধান সূচি

জেপি নেতা মোশাররফের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগমের ইন্তোকাল ॥ শোক প্রকাশ

ভান্ডারিয়া পৌর শহরের মধ্য ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা, উপজেলা জাতীয়পার্টি জেপি নেতা মোঃ মোশাররফ হোসেন সরদারের স্ত্রী, জাতীয় ছাত্রসমাজ জেপি ভান্ডারিয়া সরকারি কলেজ শাখার সভাপতি অন্তু সরদারের মা মোসাম্মৎ কহিনুর বেগম (৪৫) সোমবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় শরিক হন।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষীক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial