ভান্ডারিয়ার মধ্য ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার রাতে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির কেন্দ্রীয় নেতা ও ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন হাওলাদার, শিক্ষক শফিকুল ইসলাম আযাদ প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, মানিক মিয়া কলেজের প্রভাষক মলঙ্গী রতন কুমার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও যুবসংহতি নেতা অহিদুজ্জামান সোহাগ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খুলনার সিলভার এন্টার টেইনমেন্ট এর মালিক সুমন কুমারের পরিচালনায় দর্শক মাতানো ক্লোজআপ তারকা রুবেল ও ইভার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অথিথিবৃন্দ।
