প্রধান সূচি

হারিয়ে যাচ্ছে দেশী আনারস

দেশি আনারস দুর্লভ। বাংলাদেশের উর্বর মাটিতে মৌসুমী আবহাওয়ায় বহিরাগত অনেক ফলই যুগ যুগ ধরে দেশী ফল হিসেবে টিকে আছে। এর মধ্যে আনারস একটি। জানা যায়, এক সময় এদেশের কৃষকের আঙ্গিনায়, বাঁশ ঝাঁড়ে, পুকুর পাড়ে অযতেœ অবহেলাতেও ঝুঁপড়ি বাঁধা আনারস গাছ দেখা যেত। দুর্লভ এই আনারসের কয়েকটি ঝোপ দেখা যায় কাউখালী-গুয়াটন-ঝালকাঠী সড়কের পাশে সাহাপুরা এলাকার একটি বাঁশ ঝাঁড়ে। বর্ষায় ফলতো বিস্তর আনারস। এখন আর কৃষকের বাড়িতে আনারসের ঝোঁপ দেখা যায় না। উন্নত জাতের বিভিন্ন উচ্চ ফলনশীল প্রজাতির আনারসের চাষ এখন বাণিজ্যিকভাবে হওয়ার ফলে দেশী আনারসের কদর অনেকটা কমে গেছে। গত কয়েক বছর ধরে হরমোন দিয়ে ফলানো রাসায়নিক প্রয়োগে পাকানো আনারস বাজারে পর্যপ্ত পাওয়া গেলেও, ক্রেতা সাধারণের আগ্রহ কম। অন্যদিকে ক্রেতাদের দেশী আনারসের সন্ধান করতে দেখা যায়। কিন্তু ইতিমধ্যে দুর্লভ হয়ে পড়েছে দেশী আনারস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial