প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

জেলার ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রাম থেকে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাজিব মল্লিক (২৮) নামের এক যুবককে বৃহস্পতিবার বিকেলে ৬৮পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, মাদক দ্রব্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল রাজিবের বাড়ির সন্নিকটে একটি আধাপাকা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এর আগে তার ভাই ইকবাল মল্লিককেও মাদকসহ গ্রেফতার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial