স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক
স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে গনকপাড়া গ্রামের মনোরঞ্জন বেপারী (৬২) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী।
জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিবেশী গৃহবধু (৪২)কে মনোরঞ্জন বেপারী জোরপুর্বক ধর্ষন করেন। এ সময় গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই রাতেই পুলিশ ধর্ষক মনোরঞ্জন ও ধর্ষিতা গৃহবধুকে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় মামলা রজু করার প্রস্তুতি চলছে।
এদিকে, আটক বৃদ্ধের দাবী, জমি-জমা নিয়ে গৃহবধুর পরিবারের সাথে মামলা-মোকদ্দমা থাকায় ষড়যন্ত্র মুলকভাবে তাকে ধর্ষন মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
Please follow and like us:
« পিরোজপুর রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কোস্ট গার্ডের সাবেক বোট চালকসহ গ্রেফতার-২ »
