প্রধান সূচি

পিরোজপুর রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সারা দেশের মত পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে মধ্যে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন র‌্যালী, আলোচনা সভা, রেড ক্রিসেন্ট পুরষ্কার প্রদান।

বিশ্বব্যাপী রেডক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সবর্ত্র, সবার জন্য’।

হেনরি ডুন্যান্ট যুদ্ধে আহতদের সেবার মহানবর্তা নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস গড়ে তোলেন। পরবর্তীতে বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা ইউনিট প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিটের নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সেক্রেটারী এডভোকেট শাহ আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা ইউনিটের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুমন।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় সাবেক ও বর্তমান যুবপ্রধান, আজীবন সদস্য, স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধি, দলনেতা, অভিভাবক ও ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial