জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে
কোস্ট গার্ডের সাবেক বোট চালকসহ গ্রেফতার-২
স্বরূপকাঠী উপজেলায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় ও মারধর করার অভিযোগে কোস্ট গার্ডের সাবেক বোর্ড চালক মো. ছগির ও তার সহযোগী মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে স্বরূপকাঠি ফেরীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ছগির বরিশাল সদর থানার চরকাউয়া ও রুবেল কাউখালীর বেকুটিয়া এলাকার বাসিন্দা। চাঁদাবাজির সময় দুই জেলেকে মারধর করার অভিযোগে কামারকাঠি গ্রামের তোফাজ্জেল নামের এক জেলের দায়ের করা মামলায় ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উপজেলা মৎস্য দপ্তরের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ওই দুই জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জেলেদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তোলার অভিযোগ রয়েছে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা »
