স্বরূপকাঠীতে সাংবাদিকের উপর হামলাকারী
ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে থানায় মামলা
দৈনিক ইনকিলাব ও দৈনিক পিরোজপুর কণ্ঠ পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ’র উপর হামলাকারী দুই ছাত্রলীগ ক্যাডারসহ অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। গত রবিবার দুপুরে আহত সাংবাদিক মোঃ হাবিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
স্বরূপকাঠী থানার ওসি কে. এম. তরিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলা ও মারধরের ঘটনায় মামলা রুজ হয়েছে। যত দ্রুত সম্ভব ঘটনায় জড়িত মামলার আসামীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ৪ মে রাতে একটি গুরুতর মারপিটের সংবাদ পেয়ে দৈনিক ইনকিলাব ও দৈনিক পিরোজপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুল্লাহ স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালে গিয়ে ছাত্রলীগ ক্যাডারদের মারধরে আহত রফিকুল ইসলামের বক্ত্যব্য শুনছিলেন হাবিবুল্লাহ। এমন সময় ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী বাহিনী এসে সাংবাদিক হাবিবুল্লাহ এর উপর অতর্তিকভাবে হামলা চালায়। একপর্যায়ে ছাত্রলীগ ক্যাডার উপজেলার আইসক্রিম দেলোয়ারের ছেলে উজ্জ্বল ও পট বিক্রেতা ওরফে পট নুরুল্লাহ সাংবাদিক হাবিবুল্লাহ’র উপর হামলা চালিয়ে মাধর করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকজন সাংবাদিক হাবিবুল্রাহকে উদ্ধার করে।
