পিরোজপুরে ছাত্রলীগ নেতার চাচা ইয়াবাসহ গ্রেফতার
পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি এস. এম. বায়েজিদ হোসেনের চাচা ফারুক হোসেন শেখ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদর উপজেলার কদমতলার ইজারা জুজখোলা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত ফারুক উপজলোর কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের আব্দুল ওহায়াব শেখের ছেলে ।
পিরোজপুর সদর থানা সুত্র জানায়, এস. আই সজলের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ইজারা জুজখোলা বাজারে অভিযান চালিয়ে ফারুককে ৯০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করার পর শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, ফারুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করছিল।
Please follow and like us:
« গণ হিষ্টোরিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুরে ১০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ॥ বিদ্যালয় ছুটি ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় তিনটি দোকান আগুনে ভস্মিভুত »
