শ্যামল সভাপতি - নিহার সম্পাদক
নাজিরপুরে কাল্বের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নাজিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার সভাপতি এবং পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার রনজন মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২শ’ ৪৫ জন ভোটারের মধ্যে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ২শ’ ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে উপজেলার কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার ১শ’ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বেপারী পেয়েছেন ৫৬ ভোট, অপর প্রার্থী সপ্তগ্রাম সম্মিলনী খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম রঞ্জন মজুমদার পেয়েছেন ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার রনজন মজুমদার ১শ’ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল পেয়েছেন ৬৯ ভোট।
নির্বাচনে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর পিরোজপুর জেলার ব্যবস্থাপক আব্দুল আউয়াল নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
