প্রধান সূচি

কাউখালীতে ফরমালিনযুক্ত মাছ বিক্রেতাকে জরিমানা

কাউখালীতে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করার অপরাধে নান্টু সরদার (৫০) নামে এক মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিন বাজার মাছের দোকানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান চালান।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মাছে ফরমালিন বিরোধী অভিযানের পরিচালনার অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজার মাছ বাজারে ফরমালিন পরীক্ষার জন্য কীট বক্স এর মাধ্যমে পরীক্ষা করে এক মাছ ব্যবসায়ীর কাছে প্রায় ১২০ কেজির মত ফরমালিন মিশানো মাছ পাওয়া যায়। ফরমালিন যুক্ত মাছ বিক্রির অপরাধে মাছ ব্যবসায়ী ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে নান্টু সরদার কে পাচঁ হাজার টাকা জরিমানা এবং মাছ গুলো কেরোসিন মিশিয়ে মাটিতে পূতে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন,সহকারী মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল ও নৌ-পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial