প্রধান সূচি

ভান্ডারিয়ায় বৃত্তিতে সেরা ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেরা শিক্ষার্থী শাহরিয়ার

ভান্ডারিয়া উপজেলার  ৬৮নং ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তির ফলাফলে উপজেলার সেরা হয়েছে। এছাড়া সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার সেরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হয়েছেন শাহরিয়ার রিজভী।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বুধার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে উপজেলার ৭৯ জনের মধ্যে ৩৮টি ট্যালেন্ট ৪৫টি সাধারন পদে বৃত্তি লাভ করে। ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮জন পরীক্ষার্থী অংশ নিলে ফলাফালে ৭টি ট্যালেন্টপুলে এবং ১টি সাধারন বৃত্তিলাভ করে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার রিজভী সম্প্রতি বরিশাল বিভাগে শের-ই-বাংলা মেধা শিক্ষা বৃত্তিও লাভ করে। এছাড়াও এবছরের প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় ৬০জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩টি জিপিএ-৫ সহ শতভাগ পাস করে।

এবিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম সপন সিদকার জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের তদারকির কারণে এ আশানুরূপ ফলাফল লাভ সম্ভব হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial