পিরোজপুরে কুয়েত সোসাইটি ফর রিলিফ এর উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) এর বাংলাদেশ অফিসের উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে জরুরী ত্রান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষখালী কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠানে ত্রান হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি লবন, ১ কেজি মুশুরী ডাল এবং ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুষখালী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. হেলাল মুন্সী, সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া বেগম, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন আর রশীদ তালুকদার, বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, কুয়েত সোসাইটি ফর রিলিফ, বাংলাদেশ অফিসের এর প্রোজেন্ট অফিসার গোলাম আজম উপস্থিত ছিলেন।
