প্রধান সূচি

বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মীণি হালিমা খাতুনের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক প্রকাশ

ভান্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মীণি হালিমা খাতুন (৮৫) গত রবিবার বাংলাদেশ সময় রাত ২টার সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও  ৩ মেয়ে, নাতী – নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর মরহুমার পূর্ব-ভা-ারিয়ায় গ্রামের বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম হালিমা খাতুন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী এবং ব্যরিষ্টার ময়নুল হোসেন ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এর চাচী। এছাড়া মরহুমার তিন সন্তানের মধ্যে বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া, মেঝ ছেলে মো. মাহমুদ হোসেন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এবং ছোট ছেলে মো. মাহিবুল হোসেন মাহিম ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়াও শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ওয়ার্কাস পার্টির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃকিত সংগঠন প্রধান, কর্মরত সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিশিষ্টজনরা।

এদিকে চাচীর জানাজা নামাজে অংশ নিতে একটি বিশেষ হেলিকপ্টার যোগে মঙ্গলবার দুপুরে এক সংক্ষিপ্ত সফরে ভান্ডারিয়ায় আসবেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial