পিরোজপুরে চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুর চেম্বার অব কমার্স এবং জেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে পিরোজপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আতাউর রহমান আলমের সভাপতিত্বে খেলা পূর্ব এক সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এম এ মান্নান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব।
প্রীতি ফুটবল খেলায় দি পিরোজপুর চেম্বার অব কমার্স এবং জেলা ব্যবসায়ী সমিতির কয়েকশত ব্যবসায়ী অংশগ্রহণ করে। খেলা শেষে অংশগ্রহণকারী সকল ব্যাবসায়ীকে উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক।
