নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট পিরোজপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিমিটেড বাগেরহাট বাংলাদেশ এর পিরোজপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পুরাতন বাসস্টান্ড এলাকায় নির্মানাধীন সাবিল জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিমিটেড বাগেরহাট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আনিসুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠান ও সাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ মান্নান তালুকদার, পরিচালক (উন্নয়ন) আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাবিল গ্রুপের পরিচালক (প্রশাসন) শাহানুর রহমান শামীম প্রমুখ।
নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিমিটেড বাগেরহাট বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ আলাউদ্দিন শেখের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
