প্রধান সূচি

আ’লীগনেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডলের গণসংযোগ ও মতবিনিময়

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন, গণসংযোগ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। তিনি শনিবার সকাল থেকে দিনভর জোড়সিং ও ঘড়িলাল এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

এ ছাড়া তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম শামছুর রহমান, সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র সরকার, আ’লীগনেতা জাফর আলী মোড়ল, হাসানুজ্জামান, মুনায়েম সরদার, আমজাদ খান, জিয়াদ আলী মোল্লা, আছাদুজ্জামান বুলবুল, নাছের আলী মোড়ল, রমেশ চন্দ্র মন্ডল, মাহফুজা খানম, পতিত মন্ডল, ব্রজেন মন্ডল, নিলিমা চক্রবর্তী ও তরুণজিৎ মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial