কাউখালীতে জলবায়ু পরিবর্তন জনিত গ্রামীণ কর্মশালা অনুষ্ঠিত
কাউখালীর সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভেন্ট প্রকল্প জলবায়ু পরিবর্তন জনিত আপদ, প্রভাব ও অভিযোজন বিষয়ক গ্রামীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাউখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল।
সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা প্রকৌশলী এস. এম. জাফর উল্লাহ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির হাসান মোঃ আসিফুল হক, এলজিএডির পিরোজপুরের ফিল্ড মনিটরিং কর্মকর্তা মোঃ আঃ বকর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন তালুকদার, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববির বাবা-মায়ের স্মরণ সভা অনুষ্ঠিত »
