বাগেরহাটে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী পালিত
বাগেরহাটে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে পালিত হলো দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী। সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে বাগেরহাট-২ আসন এর সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সস্পাদক আ. বাকি তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (বাগেরহাট সদর সার্কেল) মো. সাহাদৎ হোসেন, সাংবাদিক আসিস দে, আমাদের সময় বাগেরহাট প্রতিনিধি নেয়ামুল হাদী রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, আলী আকবর টুটুল, সাংবাদিক হেদায়েত হোসেন লিটন, আকমল উদ্দিন সাখি, মীর জায়সী আশরাফি জেমস, মোল্লা মাসুদুল হক, এস এম রাজ প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছা সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাট ১৮১ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান »
