প্রধান সূচি

পাইকগাছায় দুঃস্থদের মাঝে কুয়েত সোসাইটির ত্রাণ বিতরণ

পাইকগাছায় সোসাইটি ফর ইসলামীক ট্রের্নিং সেন্টার বাংলাদেশ এর উদ্যোগে কুয়েত সোসাইটি রিলিফ এর ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সিনিয়র মাদ্রাসা মাঠে ৫শ’ মুসলিম দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, সোসাইটি ফর ইসলামীক ট্রের্নিং সেন্টার বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আকতারুজ্জামান লাভলু, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী ও সরবানু বেগম। অনুষ্ঠানে ৫ শতাধিক দুঃস্থ ব্যক্তির প্রত্যেককে ত্রাণ হিসেবে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ কেজি তেল বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial