প্রধান সূচি

পিরোজপুরে মোটর সাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত

পিরোজপুরে মোটর সাইকেলের ধাক্কায় শারমিন বেগম (২৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পিরোজপুর-হুলারহাট সড়কের বড় খলিশাখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন বেগম পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার সোহাগ শেখের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শারমিন বেগম তার দুই বছরের মেয়ে সোহাগীকে নিয়ে বড় খলিশাখালী এলাকায় ননদ মালা বেগমের বাড়িতে বেড়াতে যান। দুপুরে খাবার খেয়ে তিনি বাড়ি রওনা দেন। বিকেল ৩ টার দিকে শারমিন বেগম বড় খলিশাখালী সেতু এলাকায় একটি ইজিবাইকে ওঠার সময় সামনের দিক দিয়ে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসাপতালের কর্তব্যরত চিকিৎসক সাকিল সরোয়ার জানান, হাসাপাতালে নিয়ে আসার আগেই শারমিনের মৃত্যু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial