প্রধান সূচি

জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল … চরমোনাই  পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম বরেছেন, জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল। এ দলের মাধ্যমে কখনও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। তাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩শ’ আসনে প্রার্থী দিবে।

রবিবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমনোই পীর বলেন, ইসলামকে বিজয়ী করতে আলেমদের ভূমিকা রাখতে হবে। ইসলামের দুঃসময়ে আলেমরা অগ্রনী ভূমিকা রাখেন। যখনই ইসলামের উপর কোন কালো ছায়া নেমে আসে তখন আলেমরা তার শিকড়সহ উপরে ফেলেন। স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে ইসলামী দলগুলোর তথা মুসলমানদের কোন অবস্থান নেই। বিগত দিনে ইসলামী দলগুলো অইসলামিক দলগুলোর সাথে মিশে ক্ষমতায় গেলেও সংসদে বসে মদের লাইসেন্সসহ বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাস করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচেষ্টায় বাংলাদেশে আলেমদের ফতোয়া দেয়ার স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা আরীফ বিল্লাহ সিদ্দিকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাপেজ মাওলানা মো. আব্দুল আউয়াল, ফজলুল উলুম মাদ্রাসার মুহাতামীম মাওলানা মো. আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মো. মুজ্জাম্মিল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মো. নেছার উদ্দিন, ইসলামী আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিয়ার রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি আ. রহমান আজাদ, বাগেরহাট কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মো. নাসির উদ্দিন কাসেমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সেক্রেটারী প্রভাষক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় জেলার সহ¯্রাধিক আলেম সমাবেশে অংশগ্রহন করেন।

সমাবেশ শেষে জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম।

প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে মো. লিয়াকত হোসেন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে এডভোকেট আতিয়ার রহমান, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মাওলানা শাহজালাল সিরাজী এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে মাওলানা মো. আব্দুল মজিদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial