গণহত্যা দিবসে উপলক্ষে কাউখালীতে তথ্য অফিসের আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবসে কালরাত্রি পালন উপলক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের আইরণ জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম শাহজাদী রেবেকা শাহীন চৈতীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা,উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভাপতি তার বক্তব্যে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন জাতির পিতার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি এবং তার যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী দেশ গড়ার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা এবং সহযোগিতা থাকা উচিৎ। যাতে করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে। তাহলেই কেবল শহীদদের আত্মার শান্তি পাবে। বক্তারা সকলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী হয়ে একযোগে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ হওয়ার আহবান জানান।
