কাউখালীতে শিশুদের পতাকা মিছিল
স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে পিরোজপুরের কাউখালীতে শিশু শিক্ষার্থীরা জাতীয় পতাকা মিছিল করেছে। স্বাধীনতার চেতনা লালন করে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রবিবার উপজেলার দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শিশুরা এ মিছিল বের করে।
কাউখালী ইতিহাস ঐতিহ্যে সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু’র উদ্যোগে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া। এসময় এলাকাবাসী রাস্তার পাশে দাঁড়িয়ে শিশুদের উৎসাহ দেয়।
Please follow and like us:
« জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল … চরমোনাই পীর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত »
