যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ইন্দুরকানীতে বিএনপির ১১ নেতা কর্মী কারাগারে
যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ইন্দুরকানীর বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাকাওয়াত হোসেন খান, বিএনপি নেতা কামাল পঞ্চায়েত, শাহীন হাওলাদার, আঃ রহিম, মানিক হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
উল্লেখ্য, ২০১৩ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিক্ষিপ্ত হামলায় বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন শীল গুরুতর আহত হলে ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার চার বছর পর হাজির হলে আদালত বিএনপি নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ২৭ কোটি টাকার কষ্টি পাথরসহ তিন ব্যবসায়ী গ্রেফতার »
