প্রধান সূচি

এক লাখ টাকায় লাশ বেচাকেনা

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

পাইকগাছার সদরস্থ শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় আবারো রোগীর মৃত্যু হয়েছে। এবার নোটারী পাবলিকের মাধ্যমে মামলা না করা শর্তে নগদ এক লাখ টাকায় লাশ বেচাকেনা হয়েছে। আর স্থানীয় প্রভাবশালীসহ অন্যান্যদের মুখ বন্ধ করতে ছড়ানো হয়েছে আরো লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার শাপলা ক্লিনিকের লাশ বেচাকেনার ঘটনাটি ছিল টক অব দি পাইকগাছা।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মাহফুজুর সানার স্ত্রী আরিফা বেগমকে (২০) গত ১৫ মার্চ এ্যাপেনডিক্স ও ওভারিয়ান সিস্ট অপারেশনের জন্য শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। ১৬ মার্চ অপারেশনের পর ১৯ মার্চ রোগীর পেট ফেঁপে ওঠে। ওইদিনই শাপলা ক্লিনিকের মালিক তাপস মিস্ত্রীর সহযোগিতায় রোগীকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে হতভাগী আরিফা বেগমের অকাল মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial