প্রধান সূচি

ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্র‌তি‌যো‌গিতা সম্পন্ন

ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্র‌তি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্র‌তি‌যে‌গিতা শেষ হয়।পাশাপা‌শি বিদ্যাল‌য়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দি‌য়ে সংবর্ধণা দেয়া হয়।

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম স্বপন সিকদারের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত এ পুরস্কার বিতর‌ণি অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে পুরস্কার বিতরণ ক‌রেন উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দর, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, সজল কুমার রায়, বাসন্তী রানী, রাবেয়া পারভিন, জোস্না রানী, সুমী আক্তার, মোঃ সুমন প্রমূখ ।

এরআগে গতবুধবার সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে এ ক্রীড়া প্র‌তি‌যো‌গিতার উদ্বোধন ক‌রেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক জোমাদ্দার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial