কাউখালীতে ৫মন জাটকা ও তিন লাখ টাকার জাল আটক
কাউখালী
র সন্ধ্যা ও কচা নদী থেকে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা ইলিশ এবং ১০ হাজার মিটার বেড় জাল আটক করেছে। বৃহস্পতিবার ভোরে এই বিপুল পরিমাণ জাটকা আটকের পর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে এসব জাটকা কাউখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে আটককৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, আটককৃত জাটকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
Please follow and like us:
« স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অসহায় প্রবীণদের মাঝে রিক সংস্থার সহায়তা প্রদান »
