উন্নয়নশীল দেশে উত্তরণে কাউখালীতে শোভাযাত্রা
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে কাউখালীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউখালী সরকারী বালক বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি অফিস, বেসরকারি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়।
পরে সরকারী বালক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ কাউয়ুম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
