বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে ভান্ডারিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা
ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্কাউটদের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিহারী পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে ইউএনও ও পৌর প্রশাস শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, পৌর কাউন্সিলর আফজাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল করিম টিপু, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, কৃষক দলের উপজেলা সভাপতি মো. মহসিন মিয়া শাহিন, জেপি নেতা ফিরোজ চাপরাশি, সমাবায় লীগের উপজেলা সভাপতি সৈয়দ খলিলুর রহমান মির প্রমূখ।
বক্তারা বলেন, শুস্ক মৌসুমে এমনিতেই ছোট ছোট খাল, পুকুর শুকিঁয়ে যাওয়ার ফলে পানির সমস্যা দেখা যায়। তাই পানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করার জন্য নদী ও খাল দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত সকল স্তরের মানুষকে আহবান জানান।
