পিরোজপুরে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ
পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতাধীন জেলা পর্যায়ে মহিলাদের ৬ মাস ব্যাপী ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সাভিসিং বিষয়ের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় পিডিএফ মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ প্রতিষ্ঠান বায়োস্কোপ লিমিটেডের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিডিএফ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, প্রশিক্ষক কৃষ্ণ কান্ত মজুমদার ও শামীমা কবির।
Please follow and like us:
« পিরোজপুরে পরিবার পরিকল্পনা মেলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় যুবলীগ নেতার চিংড়ি ঘেরে হামলা ও লুটপাট ।। বিএনপি নেতাসহ আটক-২ »
