মঠবাড়িয়ার ৩ দিনব্যাপী মাহফিল সম্পন্ন
পিরোজপুরের মঠবাড়িয়ার মিঠাখালী আজিজাবাদ দরবার শরীফ ও ইসলামী কমপ্লেক্স এর ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল শনিবার রাতে সম্পন্ন হয়েছে।
শেষ দিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পাংগাশিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মো. আতাউল্লাহ বোখারী।
এছাড়া ওয়াজ করেন, বরগুনা জজকোর্ট জামে মসজিদের খতিব মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মো. নিজাম উদ্দিন, ভোলা করিমজান কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. ইয়াকুব শরীফ, মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মো. সিদ্দিকুর রহমান, দরবার শরীফের প্রতিষ্ঠাতা ঝালকাঠী হযরত কায়েদ সাহেব হুজুর (র:) এর সুযোগ্য খলিফা আলহাজ্ব হযরত মাওলানা মো. কামাল উদ্দিন। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন।
Please follow and like us:
« কৃষান-কৃষানীর সম্মিলিত প্রয়াস কৃষি বিপ্লবে ভূমিকা রাখতে সক্ষম … তাসমিমা হোসেন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম »
