প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মাচের্র ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পিরোজপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ পরিচালক কাজী তোফায়েল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা কালচারাল অফিসার তানজিন আফরিন।

ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণে প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন নেছারাবাদ উপজেলার তালহা সুহাইব, মাধ্যমিক পর্যায়ে নেছারাবাদের আল ওয়াসি ইসলাম, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভান্ডারিয়ার ফাতেমা-তুজ-জোহরা।

অপরদিকে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ভান্ডারিয়ার নওসীন মাহমুদ ও পিরোজপুর সদরের শাহরিয়ার হোসেন সুধা। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial