প্রধান সূচি

ইন্দুরকানী প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভ্রমনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শণ ঘাট গম্বুজ, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বাগেরহাট জেলার বারাগপুর সুন্দরবন রিসোর্স ও শিশু পার্ক পরিদর্শন করে প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এসময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আলমগির করিব মান্নু, যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক গাজী আবুল কালামসহ প্রেসক্লাবের সাংবাদিক জে. আই. লাভলু, দিবাকর দত্ত পুলিন, ছাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial