প্রধান সূচি

ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ভান্ডারিয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বুধবার রাতে স্থানীয় নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যপি ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।

এসময় বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, পার্শবর্তী কাঠালীয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ফরাজী, ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন খান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বি.আর.ডি.পি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দারের সভাপতিত্বে উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম জোমাদ্দার ও  মোঃ গিয়াস উদ্দিন লিটন প্রমূখ।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে ৮৯টি ইভেন্টে ৩৫০জন প্রতিযোগির মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial