মঠবাড়িয়া লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মঠবাড়িয়া উপজেলার লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, আলতাফ হোসেন আফজাল, আঃ হালিম জম্মাদ্দার, রফিকুল ইসলাম জালাল, পান্না মিয়া, ফুল মিয়া হাওলাদার, প্রধান শিক্ষক শুভঙ্কর শীল, সমাজ সেবক শাহাদাৎ হোসেন রাজা প্রমুখ।
Please follow and like us:
« বাগেরহাটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় খাল থেকে শিশুর লাশ উদ্ধার »
