প্রধান সূচি

বাগেরহাটে দু’দিনের তথ্য মেলা শুরু

বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। র‌্যালী শেষে স্থানীয় স্বাধীনতা উদ্যানে বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, আহব্বায়ক এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফ্র হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, জেলা সহকারি তথ্য কর্মকর্তা পাভেল দাশ, টিআইবির প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী প্রমুখ। জেলা প্রশাসন ও সনাকের যৌথ উদ্যোগে অনুষ্টিত এ মেলায় ২৫ টি স্টল বসেছে। শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা ও দুর্ণীতিবিরোধী ভিডিও প্রদর্শন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial