প্রধান সূচি

মঠবাড়িয়ায় চাঁদাদাবির অভিযোগে দু’যুবক গ্রেফতার

মঠবাড়িয়ায় চাঁদাদাবির অভিযোগে সোমবার গভীর রাতে মিরুখালী বাজার থেকে মাহাবুব খলিফা (২৬) ও রাসেল সর্দ্দার (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহাবুব উপজেলার গিলাবাদ গ্রামের সুলতান খলিফার পুত্র এবং রাসেল উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের খোকন সর্দ্দারের ছেলে। পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।

থানা সূত্রে জানাযায়, মিরুখালী গ্রামের আজাহার আলী হাওলাদারের পুত্র ভাড়ায় চালিত মটরসাইকেল চালক শহিদুল ইসলামের কাছে পার্শবর্তী দাউদখালী ইউনিয়নের মাহাবুব ও রাসেলসহ ৬/৭ জনের সহযোগী বিভিন্ন সময়ে ২লাখ টাকা চাঁদাদাবি করে আসছিল। ওই দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শহিদুলকে বিভিন্ন সময়ে ভয়ভীতিও প্রদর্শন করে। এর জের ধরে গত ৯মার্চ রাতে শহিদুল প্রতিবেশী হুমায়ুন কবিরের কাছে রাখা মটর সাইকেল বিক্রি ও জমি বন্ধকের ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি রওনা হই। এসময়ে মিরুখালী বাজারস্থ জামে মসজিদ সংলগ্ন সড়কে যাওয়ার পথে পূর্বে ওৎ পেতে থাকা মাহাবুব ও রাসেলসহ ৬/৭ জন তার গতিরোধ করে হাত, চোখ, বেঁধে এলোপাথারি মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

এঘটনায় শহিদুল বাদী হয়ে গত সোমবার রাতে মঠবাড়িয়া থানায় মাহাবুব, রাসেলসহ জ্ঞাত ৪ ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে চাঁদা দাবীর মামলা করে।

মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ জানান, মামলা দায়েরের পর রাতেই ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনিি আরও জানান, মাহাবুবের নামে এছাড়াও মঠবাড়িয়া থানায় আরও ৪টি ও রাসেলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এদিকে এলাকায় চাঁদাদাবিসহ বিভিন্ন অপকর্মে সাথে জড়িত মাহাবুব ও রাসেল গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial